সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বরকত বৃদ্ধি পায় ৬টি আমল করলে

বরকত বৃদ্ধি পায় ৬টি আমল করলে

বিশেষ কিছু নেক কাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহর বরকত লাভ করে। নিম্নে এমন ছয়টি কাজের বর্ণনা দেওয়া হলো।

১. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা : মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি চায় তার জীবিকা প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে।’ (সহিহ বুখারি, হাদিস :  ৫৯৮৬)

২. বেচাকেনায় সততা : রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ক্রেতা-বিক্রেতা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের (গ্রহণ ও বর্জনের) এখতিয়ার রয়েছে।
যদি তারা সত্য বলে ও পণ্যের দোষ-ত্রুটি স্পষ্ট করে, তবে তাদের বেচাকেনায় বরকত দান করা হয়। আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ-ত্রুটি গোপন করে, তাদের বেচাকেনার বরকত কেড়ে নেওয়া হয়।’ (সহিহ বুখারি, হাদিস : ২১১০)

 

৩. মহর নির্ধারণে সহজতা : রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সে স্ত্রী বরকতের দিক থেকে উত্তম, যে মহরের বিবেচনায় বেশি সহজ (বা কম)।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২৫১১৩)

৪. সালাম দেওয়া : আনাস (রা.) বলেন, রাসুল (সা.) আমাকে বলেন, ‘হে ছেলে, যখন তুমি ঘরে প্রবেশ করো সালাম দাও, তোমার ও তোমার পরিবারের জন্য বরকত হবে। ’ (সুনানে তিরমিজি, হাদিস :  ২৬৯৮)
 

৫. দান করা : আল্লাহ বলেন, ‘হে আদমসন্তান, তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে (অর্থাৎ প্রাচুর্য আসবে)।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৩৫২)

৬. মিলেমিশে খাওয়া : রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা খাবারে একত্র হও, আল্লাহর নাম স্মরণ করো তাতে তোমাদের জন্য বরকত দেওয়া হবে।’ (মিশকাতুল মাসাবিহ, হাদিস : ৪২৫২)

আল্লাহ সবাইকে বরকত দান করুন। আমিন