বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৭:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বন্দর থানার নেভাল বার্থ-০৬ এর উত্তর-পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহতের পরনে ছিল নীল জিন্স প্যান্ট, কালো হুডি, এবং সাদা হাফ হাতা গেঞ্জি। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, চুল কালো ও আধা ইঞ্চি লম্বা। মুখ গোলাকার, চোখ বন্ধ এবং জিহ্বা বের হয়ে ছিল। মরদেহটি পচা ও অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়, যার ফলে শরীরের চামড়া উঠে গিয়েছিল।
 

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ওসি একরাম উল্লাহ সকলের সহযোগিতা চেয়েছেন পরিচয় শনাক্তে।