মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

প্রধানমন্ত্রী নতুন দুই রেললাইন উদ্বোধন করবেন সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

প্রধানমন্ত্রী নতুন দুই রেললাইন উদ্বোধন করবেন সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

পদ্মা লিংক ও ঢাকা থেকে যশোর এবং দোহাজারী থেকে কক্সবাজার দুই রেললাইন প্রকল্পের  ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরে সম্পূর্ণভাবে রেল চলাচল করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (১০ জুন) সকালে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ঢাকা-ভাঙা রেললাইনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরো জানান, ভাঙা পর্যন্ত ইতিমধ্যে রেললাইন চালু আছে, ওই রেললাইনের সঙ্গে যুক্ত করব।


ভাঙা থেকে মাওয়া পর্যন্ত ইতিমধ্যে ট্রাইল রান করেছি। এখন মাওয়া থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত জুলাই বা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ট্রাইল রান করার মতো উপযুক্ত করতে পারব।

মন্ত্রী আরো বলেন, আখাউড়া থেকে লাখসাম পর্যন্ত জুলাইয়ের মধ্যে উদ্বোধন করা হবে। এছাড়া আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেললাইনে রেল চলাচলের উপযোগী হবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট পরিচালক মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, প্রজেক্ট ম্যানেজার বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ ও বিগ্রেডিয়ার জেনারেল সামিউল প্রমুখ ।