মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:১৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

আদাবরে ভবনের বেজমেন্টে আগুন

আদাবরে ভবনের বেজমেন্টে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন আজ বেলা সোয়া একটার দিকে প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের একটি বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আদাবরের ১০ নম্বর সড়কের যে বাসায় আগুন লেগেছে, তা একটি আবাসিক ভবন বলে জানিয়েছেন এরশাদ হোসেন। তিনি বলেন, আগুন লাগার ঘটনা জানার পর সিদ্দিকবাজার ও মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর কাজ চলছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি।