সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাঁচ শ বছর আগের হাতে লেখা কোরআন

পাঁচ শ বছর আগের হাতে লেখা কোরআন

পাঁচ শ বছরের পুরনো হাতে লেখা কোরআনের একটি কপির পুনরুদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। গত শনিবার তাইওয়ানভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান বুদ্ধিস্ট তজু চি চ্যারিটি ফাউন্ডেশন এক বিবৃতিতে এ কথা জানায়। ২০২০ সালে তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী মুসলিম ফয়সাল হু পাঁচ শ পৃষ্ঠার এই পাণ্ডুলিপি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেং ইয়েনকে উপহার দেন। বইটি তখন খুবই জীর্ণ ও ছেঁড়া ছিল।

ফোকাস তাইওয়ান সূত্রে জানা যায়, চেং ইয়েন পাণ্ডুলিপিতে এক ধরনের পোকা খুঁজে পান। সাধারণত তা খুবই পুরনো বইয়ের ভেতর থাকে। তখন তিনি কপিটি পুনরুদ্ধারে সহযোগিতার জন্য ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরিতে দিয়ে দেন। এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করে লাইব্রেরির তৎকালীন ডেপুটি ডিরেক্টর উ ইং মেই ও হু।


পবিত্র কোরআনের কপিটি পুনরুদ্ধারে ৩৫ মাস সময় লাগে। অবশ্য করোনা মহামারির কারণে মধ্যখানে প্রায় দেড় বছর পর্যন্ত এর কাজ স্থগিত ছিল। অতঃপর দীর্ঘ তিন বছর পর গত ৫ জুন হুয়ালিয়েন শহরে চেং ইয়েনের কাছে পুনরুদ্ধার করা কাজটি উপস্থাপন করেন লাইব্রেরির পরিচালক সাও সুই ইং ও লাইব্রেরির গ্রন্থ নিরীক্ষাকেন্দ্রের কর্মীরা।


ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরির পরিচালক সাও সুই ইং বলেন, জাতীয় গ্রন্থাগারের তত্ত্বাবধানে পুনরুদ্ধার করা বইগুলোর মধ্যে এটি প্রাচীনতম গ্রন্থ।

ধর্মীয় গ্রন্থের সফল পুনরুদ্ধারের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এর মাধ্যমে তার গবেষণা দলের পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিও প্রমাণিত হয়। সাও সুইং পাণ্ডুলিপির পুনরুদ্ধার কাজের জন্য কোনো আর্থিক বিনিময় গ্রহণ করেননি। বরং এ ধরনের গুরুত্বপূর্ণ গ্রন্থের পুনরুদ্ধার কাজ লাইব্রেরির গুরুত্ব বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানান তিনি।