বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:০৭:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

কুড়িগ্রামে ইয়াবা, গাঁজা ও সিসাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ইয়াবা, গাঁজা ও সিসাসহ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে সোপর্দ করা হয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে নয়ন মিয়াকে আটক করা হয়। তিনি একই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।
 

অভিযান চলাকালীন নয়নের হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার করা হয়।
 

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা দৃঢ় অবস্থানে রয়েছি। গোপন তথ্যের ভিত্তিতে নয়ন মিয়াকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
 

এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং ভবিষ্যতে আরও জোরদারভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে পুলিশ।