বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পেরাক রাজ্যের সুলতান নাজরিন শাহ।

দেশটির ইসলামিক ডেভেলপমেন্ট আয়োজিত এ প্রতিযোগিতার কিরাত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দেশটির দৃষ্টিপ্রতিবন্ধী কারি মোহাম্মদ কাইয়িম জার সারিমি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইরাতের আলী রেজা বিজানি এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ব্রুনাই দারুস সালামের জুলহাফিজ আওয়ান তেনগাহ।


এদিকে নারী শাখায় প্রথম স্থান অর্জন করেন মরক্কোর সারা বেলমামুন। দ্বিতীয় স্থান অর্জন করেন ইন্দোনেশিয়ার রাওদাহ সুপিয়ান নুর ও তৃতীয় স্থান অর্জন করেন ফিলিপাইনের সাবাহা পাওতো সালিক।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম বলেছেন, ‘আমি প্রতিযোগিতার সব বিজয়ীকে শুভেচ্ছা জানাচ্ছি। এ ধরনের আয়োজন শুধু কোরআনকে সবার মধ্যে মহিমান্বিত করবে না; বরং তা বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশা করি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির ৬৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার হিফজ ও তিলাওয়াত দুই ক্যাটাগরিতে ৫২টি দেশ থেকে ৭৬ জন প্রতিযোগী অংশ নেন। অনলাইনে প্রতিযোগীদের যাচাই-বাছাইয়ের পর নির্বাচিতদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।