বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩১:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

বিএনপির নেতা আশার বিজয় র‌্যালিতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যোগদান

বিএনপির নেতা আশার বিজয় র‌্যালিতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যোগদান

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার বিজয় র‌্যালিতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব পাপ্পু আহমেদ এর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে নেতাকর্মীরা।

 

বিএনপির নেতা আশার বিজয় র‌্যালিতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যোগদান


সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় নগরীর মন্ডলপাড়া পুল থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করে,এর আগে সকালে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নাসিক ২২নং ওয়ার্ডের শিশু নিকেতন স্কুল সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে।

পরে সেখান থেকে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব পাপ্পু আহমেদ এর নেতৃত্বে মিছিল নিয়ে বন্দর ঘাটে নৌকা যোগে নেমে পুনরায় মিছিল নিয়ে নগরীর মন্ডলপাড়া পুল এলাকায় মহানগর বিএনপির র‌্যালীতে আনন্দ মিছিল যোগদান করে।
এসময় নেতাকর্মীরা দলীয় শ্লোগান দিতে থাকে। পরে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউছার আশার নেতৃত্বে বিজয় র‌্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া বিজয় স্তম্ভ হয়ে মিশন পাড়া, মেট্রো হল হয়ে কালিবাজার গিয়ে র‌্যালী শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান সামিউজ্জামান সৈকত, মাসুদ রানা রনি, ইমরান, সদস্য সুমন মুন্সি, রিয়াদ, বাবুল, নান্টু, শাহ আলম, ফয়সাল, আশরাফুল, সুজন, রাসেল, কামাল, নাছির, ইমন, বাপ্পী, দেলোয়ার হোসেন, রাজু, শ্রমিক দল নেতা আনোয়ার মোল্লা, স্বপন, সাগর, জাহাঙ্গীর মৃর্ধা, কবির, আল আমিন, জসিম, রানা প্রমূখ।