সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্যক্তিগত ভিজিট ভিসায় ওমরাহ করতে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি নাগরিকরা

ব্যক্তিগত ভিজিট ভিসায় ওমরাহ করতে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি নাগরিকরা

বিদেশি বন্ধুদের ব্যক্তিগত ভিজিট ভিসায় ওমরাহ পালনের আমন্ত্রণ জানাতে পারবে সৌদি আরবের নাগরিকরা। গত বৃহস্পতিবার (২০ জুলাই) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

নতুন এ ভিসার সুবিধা প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, এই ভিসার চারটি সুবিধা রয়েছে। প্রথমত, তা একক প্রবেশ বা একাধিক প্রবেশের সুবিধাসংবলিত ভিসা হতে পারে।


দ্বিতীয়ত, ভিসাধারীরা ওমরাহ করতে পারবেন এবং মদিনায় মসজিদ-ই-নববীতে যেতে পারবেন। এ ছাড়া তাঁরা সৌদি আরবের আশপাশের সব অঞ্চল ও শহর ভ্রমণ করতে পারবেন। এর সর্বশেষ সুবিধা হলো, এই ভিসাধারীরা সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও প্রধান শহরগুলো পরিদর্শনের সুযোগ পাবেন।

দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিঙ্গল এন্ট্রি ভিসার মেয়াদকাল অবস্থানের সময়সহ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকবে।

আর মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ প্রতিটি ভিজিটে ৯০ দিন অবস্থানের মেয়াদসহ ৩৬৫ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফরমের মাধ্যমে ব্যক্তিগত ভিসার জন্য আবেদন করা যাবে।


পবিত্র হজের আনুষ্ঠানিকতার কারণে গত ১৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ওমরাহযাত্রীদের আগমন স্থগিত রেখেছিল সৌদি আরব। এরপর গত ১১ জুলাই থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ৯০ দিন মেয়াদি ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। গত ১৯ জুলাই থেকে বিদেশি ওমরাহযাত্রীদের আগমন চালু করা হয়।

গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত পবিত্র হজে বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে ১৮ লাখের বেশি হজযাত্রী অংশ নেন। হজের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরে যান হজযাত্রীরা। যাঁরা হজের আগে মদিনায় যাননি, তাঁরা এখন মদিনায় গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করছেন। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন পবিত্র হজ পালন করেন।