বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩জন কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩জন কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-


কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে, তিন জনকে দশ দিনের (প্রতেকে ১০ দিন করে) জন্য বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

 

চিলমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৩জন কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড


আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের, ফকিরেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, আনোয়ারুল ইসলাম (৩২), অপিজল ইসলাম (৩৫) ও হাবিবুর রহমান (১৯)। সকলেই উলিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সবুজ কুমার বসাক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরও বলেন আজকে তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন ও পুলিশ সদস্য।