শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বন্ধ থাকা মেট্রোরেলের দুই স্টেশন চালুর বিষয়ে যা জানা গেল

বন্ধ থাকা মেট্রোরেলের দুই স্টেশন চালুর বিষয়ে যা জানা গেল

ঢাকা প্রেস-

 

গত ১৮ জুলাই থেকে বন্ধ করে দেয়া হয় মেট্রোরেল। তখন মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে চালু করতে অন্তত ১ বছর সময় লাগবে এবং মেট্রোরেল চলাচল শুরু হলেও এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। তবে গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন বাদে চালু করা হয় মেট্রোরেল। তাই এখন পর্যন্ত বন্ধ রয়েছে স্টেশন দুটি।

 

মিরপুর-১০ স্টেশন চালু হতে কিছুটা সময় লাগলেও কাজীপাড়া স্টেশন চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ফাইনাল ট্রায়াল করার পরই জানা যাবে কবে থেকে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন চলবে।

এ সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে কবে চলবে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন- এমনটা জানিয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘দুটি স্টেশনের মধ্যে কাজীপাড়া স্টেশনটি আগে খুলবে, কারণ এখানে ক্ষতি কম হয়েছে। মিরপুর-১০ স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করতে হবে, তাই মিরপুর-১০ স্টেশন চালু হতে কিছুটা সময় লাগলেও, কাজীপাড়া স্টেশন শিগগিরই চালু হবে।