শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঝিনাইদহে গণপিটুনিতে গরু চোর সন্দেহে একজন নিহত

ঝিনাইদহে গণপিটুনিতে গরু চোর সন্দেহে একজন নিহত

ঢাকা প্রেস
ঝিনাইদহ প্রতিনিধি:-



ঝিনাইদহের মহেশপুরে গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মহেশপুরের ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে যাওয়ার সময় রাশেদ শেখ (৩৭), রাজদুল শেখ এবং বজলুর রহমান বটা নামে তিন ব্যক্তিকে স্থানীয়রা ধরে ফেলে। পরে তাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে রাশেদকে। আহত অবস্থায় রাজদুল ও বজলুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

গরু চুরির সময় স্থানীয়রা তিন ব্যক্তিকে ধরে ফেলে। ধৃতদের গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই রাশেদ শেখ নিহত হয়। রাজদুল শেখ ও বজলুর রহমান বটা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার সময় শরিফুল ইসলাম নামে আরেক ব্যক্তি পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি জখম হয়।

 

স্থানীয়রা জানান, নিহত ও আহতরা দীর্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বজলুরের বাবা আনসার শেখ এবং তার ভাই হাকিম শেখকে গরু চুরির দায়ে পিটিয়ে আহত করা হয়েছিল। বজলুর রহমান বটা দীর্ঘদিন ধরে মহেশপুর উপজেলার গরু চুরির সিন্ডিকেটের প্রধান হিসেবে পরিচিত ছিলেন।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটুনির শিকার হয়েছেন। পিটুনিতে রাশেদ শেখ নামে একজন মারা গেছেন।