শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সড়কে ঝড়ে গেল মেধাবী আয়শার বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন 

সড়কে ঝড়ে গেল মেধাবী আয়শার বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কোচিং-এ ভর্তি হওয়ার জন্য বাবার সাথে মোটরসাইকেলযোগে রংপুরের উদ্দেশে রওনা হন আয়শা আক্তার (১৯)। কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু পথে ঘাতক মাইক্রো চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন আয়শা। নিভে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন প্রদীপ,এ সময় গুরুতর আহত হয়েছেন বাবা আনিছুর রহমান,বুধবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

আয়শা আক্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী শিমুলতলা এলাকার পল্লী চিকিৎসক আনিছুর রহমানের একমাত্র মেয়ে। এ বছর জেলার নাগেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষায় ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা থাকায় কোচিং করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তার।

 

আয়শার চাচা নজরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাবা আনিছুর রহমানসহ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন তারা। রংপুর যাওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের নব্দীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয। এ সময় গুরুতর আহত হন আনিছুর রহমান। স্থানীয়রা আহত আনিছুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

 

সড়ক দুর্ঘটনায় আয়শার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যে পল্লী চিকিৎসক আনিছুর রহমানের বাড়িতে শতশত উৎসুক মানুষের ঢল নামে।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানান, রংপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী উপজেলার এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে বেতার বার্তা এখনও আসেনি।