শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৮:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

জাবিতে শামীম হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

জাবিতে শামীম হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যা মামলায় আরেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

 

গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি গাজীপুরের দক্ষিণ সালনার আরালিয়া গ্রামে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হত্যাকাণ্ডের পরপর ওই শিক্ষার্থী তার ফুফুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।