মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:০৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

১৪ কিলোমিটার যানজট বঙ্গবন্ধু সেতু‌ পূর্ব এলাকায়

১৪ কিলোমিটার যানজট বঙ্গবন্ধু সেতু‌ পূর্ব এলাকায়

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কের সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়ক দুর্ঘটনায় এ অবস্থার সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়ক স্বাভাবিক হতে শুরু করে। এতে চরম বিপাকে পড়েছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহনগুলো।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি জাহিদ হাসান কালের কণ্ঠকে বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। সেই পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। এ ছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। আমরা সড়কে দায়িত্বপালন করছি।


বেলা বাড়ার সাথে সাথে মহাসড়ক স্বাভাবিক হয়ে যাবে। এদিকে, এ যানজটের ফলে ঢাকামুখী যানগুলো বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বর হয়ে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কে চলাচল করে। উত্তরবঙ্গের প্রবেশপথ এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের প্রায় ২৩টি জেলার যানবাহন চলাচল করে। 

প্রতিদিন গড়ে ১৮/২০ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। ঈদসহ যেকোন উৎসবের ছুটিতে এর সংখ্যা ৪০ হাজার পেরিয়ে যায়।