শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নবজাতককে হাসপাতালে রেখে মায়ের পলায়ন

নবজাতককে হাসপাতালে রেখে মায়ের পলায়ন

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-


কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এক মা নিজের ১৩ দিনের নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বিকালে ওই মহিলা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন। কিছুক্ষণ পর নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। রাত গভীর হলেও তিনি ফিরে না আসায় সেবিকারা আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনকে বিষয়টি জানান। পরে ডাক্তার নবজাতকটিকে নিজের তত্ত্বাবধানে নেন।
 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানিয়েছেন, নবজাতকের মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেওয়ার ব্যবস্থা করা হবে।
 

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নবজাতকের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।