সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হিজরি নববর্ষের প্রথম প্রহরে মোড়ানো হবে কাবার নতুন গিলাফ

হিজরি নববর্ষের প্রথম প্রহরে মোড়ানো হবে কাবার নতুন গিলাফ

হিজরি নববর্ষের প্রথম প্রহরে পবিত্র কাবাঘরে নতুন গিলাফ (কিসওয়া) মোড়ানো হবে। স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় গিলাফ পরিবর্তনের কার্যক্রম শুরু হবে। সুষ্ঠুভাবে পুরো কার্যক্রম শেষ করতে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ। গিলাফের মান অক্ষুণ্ণ রেখে প্রশিক্ষিত ১৫ কর্মকর্তা পুরো কাজ আঞ্জাম দেবেন।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।  গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের আন্ডার সেক্রেটারি জেনারেল আমজাদ আল-হাজমি জানান, পবিত্র কাবাঘরের গিলাফ তৈরির কাজটি কমপ্লেক্সের উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মকর্তারা করে থাকেন। সেলাইয়ে বিশেষ দক্ষতা রয়েছে এমন ব্যক্তিরা এ কাজে অংশ নেন। সেলাইয়ের পর গিলাফটি যেন দেখতে দৃষ্টিনন্দন লাগে তা নিশ্চিত করা হয়।’ 


মক্কার গ্র্যান্ড মসজিদে গিলাফ রক্ষণাবেক্ষণ বিভাগের প্রধান ফাহদ আল-জাবরি জানান, পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন নিয়ে ১৫ সদস্যের দলকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তা ছাড়া সুশৃঙ্খলভাবে এ কাজ সম্পন্ন করতে বিশেষ সরঞ্জামও প্রস্তুত করা হয়েছে। সদস্যদের সাতটি ক্রেনের সাহায্যে গিলাফ পরিবর্তনের বিভিন্ন ধাপের সঙ্গে পরিচিত করা হয়েছে।

ইসলামের ইতিহাসে প্রতিবছর হজের সময় কাবাঘরের গিলাফ পরিবর্তনের রীতি ছিল। আরাফা প্রাঙ্গণে হাজিরা যখন অবস্থান করতেন তখন কাবাঘরের পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানো হতো। তবে ২০২২ সাল থেকে এ রীতিতে পরিবর্তন আনে সৌদি কর্তৃপক্ষ। তখন থেকে হিজরি নববর্ষের প্রথম রাতে গিলাফ পরিবর্তনের রীতি শুরু হয়। চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরবে আজ দিবাগত রাত থেকে ১৪৪৫ হিজরি সাল শুরু হবে। তাই আজ রাতে পুরনো গিলাফ খুলে নতুন গিলাফ পরানো হবে।