বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশি আটক

ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশি আটক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।
 

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে, প্রায় ১টার দিকে, রামগড় ব্যাটালিয়নের নলুয়াটিলা বিওপির অধীনে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটককৃতদের মধ্যে আছেন—গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের ছেলে কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০) এবং তার ছেলে শ্রী দীব্কৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্ণব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) এবং অনিরুদ্ধ দে (৪)। এরা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।
 

গোপন সংবাদের ভিত্তিতে, রামগড় ব্যাটালিয়নের নলুয়াটিলা বিওপির উপ-অধিনায়ক নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায় এবং এই ১২ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশি নাগরিককে আটক করে। বর্তমানে তাদের নিকটবর্তী ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্ত এলাকায় কোনো অবৈধ কার্যক্রম এবং অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।