মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:১০:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

আগামীকাল সোমবার সাত কলেজের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের ১ম তালিকা প্রকাশ করা হবে

আগামীকাল সোমবার সাত কলেজের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের ১ম তালিকা প্রকাশ করা হবে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের ১ম তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে।

আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।


তিনি বলেন, এ বছর সাত কলেজে আসন পাওয়ার জন্য ৩৯ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে আগামীকাল (সোমবার) ১ম মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।


যদি কোনো যান্ত্রিক গোলযোগ তৈরি না হয় তবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই তালিকা প্রকাশ করার ব্যাপারে আমরা আশাবাদী বলেও তিনি জানান। ড. মোস্তাফিজুর বলেন, নির্ধারিত ওয়েবসাইটে (http://7college.du.ac.bd) শিক্ষার্থীরা প্রবেশ করে অ্যাডমিশন অপশনে ক্লিক করে উচ্চ মাধ্যমিক রোল নম্বর, উচ্চ মাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন।

আসন খালি থাকা সাপেক্ষে পর্যায়ক্রমে পাঁচটি মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ১ম মনোনয়ন তালিকার পরে ২য় মনোনয়ন তালিকা ২৭ আগস্ট প্রকাশ করা হবে। এরপর সুবিধামতো আরো ৩টি (আসন খালি থাকা সাপেক্ষে মোট পাঁচটি) মনোনয়ন তালিকা দেওয়া হবে।