শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুম্মদের ওপর হামলার প্রতিবাদ সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুম্মদের ওপর হামলার প্রতিবাদ সমাবেশ

ঢাকা প্রেস
রাবি প্রতিনিধি:-


 

খাগড়াছড়ির জুম্ম সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট জুম্ম শিক্ষার্থী পরিবার’ আয়োজিত এই সমাবেশে শিক্ষার্থীরা খাগড়াছড়ির মধুপুর ও দীঘিনালায় জুম্মদের ওপর হামলা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
 

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা ‘মগধা সেনাবাহিনী, গো ব্যাক’, ‘পাহাড়িদের সাংবিধানিক অধিকার নিশ্চিত কর’, ‘বৌদ্ধ মন্দিরগুলোতে হমলা কেন’, ‘বিনা অপরাধে ব্রাশফায়ার কেন’, ‘পাহাড়ে অবৈধভায়ে ভূমি বেদখল বন্ধ কর’ ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানিয়েছে।
 

রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী বিকাশ চাকমা বলেন, “দীঘিনালায় যেসব ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। পাহাড়ি অধিবাসীরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না। আমরা সবাই মিলে এই দেশকে গড়তে চাই। কিন্তু আমাদের ওপর অত্যাচার বন্ধ হওয়া উচিত।”
 

রাবির আরেক শিক্ষার্থী তারেক শাহরিয়ার বলেন, “আজ স্বাধীনতার ৫৩ বছর পরেও পাহাড়ি আদিবাসীদের বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমাদের সবার উচিত পাহাড়ি ভাই-বোনদের পাশে দাঁড়ানো।”

সমাবেশে রাবি ও রুয়েটের শতাধিক উপজাতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।