বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪২:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা চুরির অভিযোগে শওকত গ্রেপ্তার

স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা চুরির অভিযোগে শওকত গ্রেপ্তার

ঢাকা প্রেস
মোস্তাফিজুর রহমান,বিশেষ প্রতিনিধি:-


রাজধানী মতিঝিলে স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা চুরির অভিযোগে মতিঝিল থানায় মামলা করেন ভুক্তভোগি নাহিদ ইসলাম নামে এক যুবক। গত ১৯ নভেম্বর মামলার অভিযুক্ত আসামি শওকত আলি (৩৫) কে টাকাসহ আটক করেন মতিঝিল থানার একটি চৌকস দল। মতিঝিল থানার মামলা নম্বর ১৬ তারিখ ১৯-১১-২০২৪ ধারা পেনাল কোড ৩৮১ দঃ বিঃ ।


 

স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা চুরির অভিযোগে শওকত গ্রেপ্তার



জানা গেছে চোরাই টাকা উদ্ধারে মতিঝিল বিভাগ এর উপপুলিশ কমিশনার শাহরিয়ার আলির নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার হোসাইন ফারাবির সার্বিক তত্ত্বাবধানে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনের সহযোগিতায় মামলার তদান্তকারী কর্মকর্তা এস আই শাহনেওয়াজ এর সঙ্গীয় ফোর্স এস আই শাহিন আলম ,কং আজিজুল হক, কং লুৎফর রহমানসহ  একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তির সহযোগিতায় লালমনির হাট জেলার কালিগঞ্জ থানার দলগ্রাম শ্রীখাতা বাজারে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি নুরুল আমিনের ছেলে শওকত আলিকে গ্রেপ্তার করেন। ২০ নভেম্বর গ্রেপ্তারের পর তার দ্যেখানো মতে রাত অনুমান ৪ টার দিকে কালিগঞ্জ থানার দলগ্রাম বরান্তের গ্রামে তাঁর বড় বোন সুমি আক্তারের বাড়ির মাটির নিচ থেকে ১৯ লাখ একাত্তর হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়। ২২ নভেম্বর অত্র মামলায় আদালতে চালান করা হলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবান বন্দি প্রদান করেন।


ঢাকা প্রেস ডটকম 'কে ঘটনার সত্যতা নিশ্বিত করেন মতিঝিল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন।