শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শেরপুরের পাঁচ থানার ওসি বদলি: নতুন নিয়োগ

শেরপুরের পাঁচ থানার ওসি বদলি: নতুন নিয়োগ

ঢাকা প্রেস
শেরপুর প্রতিনিধি:-


জেলার পাঁচটি থানার ওসিকে বদলি করা হয়েছে। বুধবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

 

কোন কোন থানার ওসি বদলি হলেন?

শেরপুর সদর থানা: মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

নকলা থানা: মো. আব্দুল কাদের মিয়া,

ঝিনাইগাতী থানা: বশির আহামেদ বাদল,

শ্রীবরদী থানা: কাইয়ুম খান সিদ্দিকী এবং

নালিতাবাড়ী থানা: মো. মনিরুল আলম ভূইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে।
 

কখন থেকে নতুন দায়িত্ব পালন করবেন?

বদলি হওয়া ওসিদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
 

এর আগেও হয়েছিল বদলি

উল্লেখ্য, গত নির্বাচনের আগেও শেরপুরের এই পাঁচটি থানার ওসিদের এক থানা থেকে অন্য থানায় বদলি করা হয়েছিল।