শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গাইবান্ধায় সৎ মায়ের হাতে শিশুর মৃত্যু

গাইবান্ধায় সৎ মায়ের হাতে শিশুর মৃত্যু

ঢাকা প্রেস
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:-

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাত বছরের শিশু রাফিয়াকে তার সৎ মা ইশা বেগম পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, রাফিয়া তার মায়ের সঙ্গে থাকত না। তার বাবা রানা মিয়ার দ্বিতীয় বিয়ে হয়েছে ইশা বেগমের সঙ্গে। বুধবার বিকেলে দুই বোনের মধ্যে ঝগড়া হওয়ায় ইশা রাফিয়াকে ডোবায় নিয়ে চুবিয়ে ধরে। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ ইশা বেগমকে গ্রেপ্তার করেছে। তিনি দাবি করছেন, রাফিয়া নিজে পানিতে পড়ে গিয়েছিল। তবে পুলিশ ময়নাতদন্তের পরই সঠিক কারণ জানতে পারবে। নিহত শিশুর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।