বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

কুড়িগ্রামে উপজেলা আ.লীগ নেতা গ্রেফতার 

কুড়িগ্রামে উপজেলা আ.লীগ নেতা গ্রেফতার 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম শেখকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তার নুর ইসলাম শেখ ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের প্রয়াত ফজর উল্লাহ  শেখের ছেলে। 

 

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনার  মামলায় নুর ইসলাম শেখকে গ্রেপ্তার দেখানো হয়।  

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।