বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:০২:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

গিয়েছিলেন ব্যবসায় কাজে, ফিরলেন পুরো মুসলিম হয়ে।

গিয়েছিলেন ব্যবসায় কাজে, ফিরলেন পুরো মুসলিম হয়ে।

ইসলাম গ্রহণ করেছেন প্রসিদ্ধ ব্রিটিশ অভিনেতা ও গায়ক ড্যানি ল্যাম্বো। বিলিয়নিয়ার ব্যবসায়ী হিসেবেও বিশ্বব্যাপী তার ব্যাপক পরিচিতি। গতকাল বৃহস্পতিবার সৌদি সংবাদ সংস্থা আল-আরাবিয়া ল্যাম্বোর ইসলামে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে।

ড্যানি ল্যাম্বোর ইসলাম গ্রহণের ঘোষণাটি বেশ চমকপ্রদ। তিনি মক্কার পবিত্র মসজিদুল হারামে ওমরাহ আদায়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে গুরুত্বপূর্ণ এ ঘোষণাটি দিয়েছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আপনি জানবেন না যে- জীবন আপনাকে কোন পথে নিয়ে যাবে? আমি ব্যবসার কাজে সৌদি আরবে এসেছিলাম, কাজও দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু এই সময়ের মধ্যে আমার সাক্ষাৎ হয় এমন এক ব্যক্তির সাথে, যিনি আমাকে পবিত্র মক্কায় নিয়ে আসেন। এখান থেকেই আমার নতুন এক আধ্যাত্মিক ও মানসিক সফর শুরু হয়ে গেল।

আবেগঘন ওই ভিডিওতে ল্যাম্বোকে কাবার সামনে দাঁড়িয়ে কাঁদতেও দেখা গেছে। আর এখন তিনি নওমুসলিম হিসেবে লন্ডনে অবস্থান করছেন।

ইনস্টাগ্রামে সৌদি আরবের এক বন্ধুর সাথেও নিজের একটি ছবি পোস্ট করেছেন ব্রিটিশ ধনকুবের। ‘মক্কা সফর’ হাইলাইটস দিয়ে ওই বন্ধুর উদ্দেশে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আমার ভাই বাসিত। তুমি আমাকে জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য চিনিয়েছো।’

ব্রিটিশ এই অভিনেতার প্রকৃত নাম ছিল ড্যানি কার্ন। ইতালীয় সুপারকার ল্যাম্বরগিনির প্রতি তার ভালোলাগা প্রকাশ করার জন্য নামের সাথে ‘ল্যাম্বো’ যুক্ত করেছিলেন তিনি। তারপর থেকে তিনি ‘ড্যানি ল্যাম্বো’ হিসিবেই নিজের পরিচয় দিয়ে আসছেন।

আর্থিক দিক থেকে ড্যানি ল্যাম্বো বেশ প্রভাবশালী। আল-আরাবিয়া জানায়, তার মোট সম্পদের মূল্য অন্তত ৫০ মিলিয়ন পাউন্ড। এর বড় একটি অংশ তিনি লন্ডনে হোটেল ব্যবসায় বিনিয়োগ করে উপার্জন করেছেন।

গিয়েছিলেন ব্যবসায় কাজে, ফিরলেন পুরো মুসলিম হয়ে।

একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন ড্যানি। তার দুই বোন ও এক ভাই রয়েছে। তিনি মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছেড়ে গানকে পেশা হিসেবে গ্রহণ করেন। এর জন্য তিনি কঠোর সমালোচনার সম্মুখীন হন এবং তার একজন শিক্ষক তাকে ব্যর্থ মানুষ বলেও আখ্যায়িত করেন।

সঙ্গীতের পাশাপাশি ড্যানি একজন হোটেল ব্যবসায়ী হিসেবেও কাজ শুরু করেন। যা তার সম্পদ বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রেখেছিল। এভাবে মাত্র ২২ বছর বয়সে কোটিপতিদের তালিকায় নিজের নাম লেখান ড্যানি কার্ন থেকে ড্যানি ল্যাম্বো হওয়া ব্রিটিশ এই ধনকুবের, গায়ক ও অভিনেতা।

সূত্র : আল-আরাবিয়া