বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৭:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নাটোরে বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে

নাটোরে বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোরের গুরুদাসপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল শেখকে তার পদ এবং দলীয় সকল স্তরের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার একটি বিবৃতি প্রকাশ করেছে নাটোর জেলা বিএনপি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব মো. রহিম নেওয়াজ।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে শহিদুল ইসলাম বাচ্চু জানান, দলীয় সিনিয়র নেতাদের নিয়ে অশালীন বক্তব্য ও আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মো. শহিদুল শেখকে গত ১৪ নভেম্বর শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।
 

তিনি আরও বলেন, তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক ছিল না। এ কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ এবং দলীয় সব সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপিতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।