শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০১:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দেওয়ান হাবিব আর নেই: চলচ্চিত্র সাংবাদিকতার এক মহান ব্যক্তিত্ব হারালো বাংলাদেশ

দেওয়ান হাবিব আর নেই: চলচ্চিত্র সাংবাদিকতার এক মহান ব্যক্তিত্ব হারালো বাংলাদেশ

ঢাকা প্রেস (বার্তা কক্ষ):-


দেওয়ান হাবিব আর নেই: চলচ্চিত্র সাংবাদিকতার এক অলঙ্করণ বিদায়

সাপ্তাহিক বিনোদন বিচিত্রার সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য দেওয়ান হাবিবুর রহমান হাবিব আর নেই। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিনের ক্যানসার রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 

দেওয়ান হাবিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ। তিনি জানান, বৃহস্পতিবার হাবিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত তিনি জীবনের সঙ্গে হেরে গেলেন।
 

মরহুমের নামাজে জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হবে।
 

দেওয়ান হাবিব ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার একজন প্রবীণ এবং সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর অবদান চলচ্চিত্র জগতে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।