সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫৪০০ কিলোমিটার হেঁটে হজ করতে মক্কায়

৫৪০০ কিলোমিটার হেঁটে হজ করতে মক্কায়

পাঁচ হাজার চার শ কিলোমিটার পথ হেঁটে অবশেষে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন উসমান আহমদ। সাড়ে ছয় মাস হেঁটে পাকিস্তান থেকে ইরান, বাহরাইন ও আমিরাত হয়ে সৌদি আরবে পৌঁছেছেন এই শিক্ষার্থী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে পড়াশোনা করেন ২৫ বছর বয়সী উসমান। গত ১৪ জুন মক্কায় অবস্থিত পাকিস্তান হজ মিশন অফিসে উসমানকে দীর্ঘ পদযাত্রার জন্য শুভেচ্ছা জানানো হয়।

হজ মিশনের প্রধান পরিচালক আবদুল ওয়াহাব সমরো বলেন, উসমানকে স্মরণীয় ভ্রমণের জন্য উৎসাহমূলক স্মারক দেওয়া হয়। যাবতীয় জটিলতা দূর করে তাঁর হজ ভিসার ব্যবস্থা করা হয়। দীর্ঘ পথ হাঁটার অভ্যাস তৈরিতে উসমান তরুণদের জন্য অনুপ্রেরণা। এমনকি তিনি পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন।


জানা যায়, উসমান শুধু একটি ব্যাগ, ছাতা ও ট্রেকিং জুতা নিয়ে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রথম দিকে তাঁর কাছে শুধু ওমরাহ ভিসা ছিল। পরবর্তী সময়ে মক্কায় পৌঁছলে পাকিস্তান হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষের সহায়তার হজ ভিসা পান তিনি। প্রতিদিন তিনি ৩৫-৬০ কিলোমিটারের মতো পথ হেঁটে দীর্ঘ পাঁচ হাজার চার শ কিলোমিটার পথ অতিক্রম করেন।

এ সময়ে তাঁর আট লাখ ৫০ হাজার রুপি খরচ হয়। মূলত ২০২১ সালে উসমান পাঞ্জাবের ওকারা থেকে চীনের সীমান্তে অবস্থিত খুঞ্জেরাব পাস পর্যন্ত এক হাজার ২৭০ কিলোমিটার পথ মাত্র ৩৪ দিনে পাড়ি দেন। তখন তিনি মক্কার উদ্দেশে ভ্রমণের চিন্তা করেন।