বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-



কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে উদ্ধার করা হয়েছে হাত-পা বাঁধা এক তরুণের মৃতদেহ। অজ্ঞাত পরিচয় ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে অর্ধগলিত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়রা প্রথমে সৈকতের কাছে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের হাত-পা পেছন থেকে বাঁধা ছিল এবং পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।
 

ওসি আরও জানান, পুলিশ এখনও নিশ্চিত নয় যে, কে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে, ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তাকে হত্যা করে লাশটি সাগরে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।