সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর হতে পারে কলার ফেস প্যাক

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর হতে পারে কলার ফেস প্যাক

অনলাইন ডেস্ক

 

ত্বকের উজ্জ্বলতা ও স্বাস্থ্য ধরে রাখতে অনেকেই নিয়মিত বিউটি পার্লারের ওপর নির্ভর করেন। তবে বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া উপায়ে তৈরি প্রাকৃতিক ফেস প্যাকও ত্বকের যত্নে কার্যকর ভূমিকা রাখতে পারে। কলা, মধু, দই ও হলুদের মতো সহজলভ্য উপাদান দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকে পুষ্টি, আর্দ্রতা ও সতেজতা ফিরিয়ে আনতে সহায়তা করে।
 

কলায় রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজিং উপাদান, যা ত্বকের শুষ্কতা দূর করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের কলার ফেস প্যাক ব্যবহার করা যেতে পারে।
 

শুষ্ক ত্বকের জন্য:
অর্ধেক পাকা কলার সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে মুখ ও ঘাড়ে লাগাতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে ত্বকের শুষ্কতা কমে এবং ত্বক নরম ও উজ্জ্বল দেখায়।

 

সব ধরনের ত্বকের জন্য:
অর্ধেক কলার সঙ্গে ১ থেকে ২ চা-চামচ টক দই মিশিয়ে ফেস প্যাক তৈরি করা যায়। এটি মুখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক সতেজ ও মসৃণ অনুভূত হয়।

 

নিষ্প্রাণ ও ক্লান্ত ত্বকের জন্য:
অর্ধেক কলা, ১ চা-চামচ মধু এবং এক চিমটি হলুদ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বকের ক্লান্ত ভাব কমে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসতে পারে।

 

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যাদের ত্বক সংবেদনশীল, তারা নতুন কোনো ফেস প্যাক ব্যবহারের আগে হাতের ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া উচিত।