বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৩২:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩ জন

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩ জন

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে লাল মিয়া মেম্বার এবং মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোটা এবং দেশীয়-বিদেশি অস্ত্র নিয়ে মুখোমুখি হয়। সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনাও ঘটে, যার ফলে একজন গুলিবিদ্ধসহ মোট তিনজন আহত হন।
 

মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে, ফলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 

আহতরা হলেন, গুলিবিদ্ধ মো. রনি (৩২), আলম মিয়া (৫৫), এবং শুভ (১৯)। জানা গেছে, তারা মোসাদ্দেক হোসেনের সমর্থক।
 

ওসি নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।