বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৫:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে জাপানে

মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে জাপানে

জাপানে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, জাপানে প্রায় অর্ধেক সেটেলড মুসলিম বিবাহিত। এটি ইঙ্গিত করে যে জাপানে ভবিষ্যতে আরও দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের মুসলমান থাকবে।

মুসলমানদের এই নতুন প্রজন্ম বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক পটভূমিতে উন্মোচিত হবে এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঐতিহ্যবাহী জাপানি সমাজের সেতুবন্ধনের চাবিকাঠি হবে।

দ্বিতীয়ত, অর্থনৈতিক প্রবৃদ্ধি। জাপানে মুসলিম জনসংখ্যা কেন্দ্রীভূত হওয়ার দ্বিতীয় বড় কারণ হল অর্থনৈতিক প্রবৃদ্ধি। ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ প্রভৃতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে মানুষ কাজের উদ্দেশ্যে জাপানে যায়।


জাপানে বেশিরভাগ মুসলিম তিনটি মেট্রোপলিটন এলাকায় বাস করে। যেমন গ্রেটার টোকিও এরিয়া, চুকিপ মেট্রোপলিটন এরিয়া এবং কিনকি অঞ্চলে। সমগ্র জাপানে মুসলমানদের নেটওয়ার্ক এখনও খুবই সীমিত।

এশিয়ার দেশ জাপানে মুসলিমদের সংখ্যা তুলনায় অনেক কম। তবে গত কয়েক বছর ধরে দেশটিতে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এদের মধ্যে যেমন বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসলিমরা রয়েছেন, তেমন জাপানিরাও ইসলামের প্রতি আগ্রহী হয়ে ধর্ম হিসেবে গ্রহণ করছেন।


দ্য ইকোনোমিস্ট এই বিষয়ে বিস্তারিত খবর প্রকাশ করে। দুই বছর প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়েছিল, সাম্প্রতিক বছরগুলোতে জাপানে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ সরকার আরও বেশি বিদেশি কর্মী এবং ছাত্রদের আকর্ষণ করার চেষ্টা করেছে।


ওয়াসেদা ইউনিভার্সিটির তানাদা হিরোফুমি অনুসারে, জাপানে বসবাসকারী মুসলিমদের সংখ্যা এক দশকে দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০১০ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার। ২০১৯ সালে সেটি বেড়ে হয় ২ লাখ ৩০ হাজার। এদের মধ্যে অন্তত ৫০ হাজার জাপানি ইসলাম গ্রহণ করেছেন।

জাপানের বড় দ্বীপগুলোর সবচেয়ে দক্ষিণে কিউশুর মেকা বেপ্পুতে রয়েছে একটি চারতলা মসজিদ। প্রতি শুক্রবার শত শত মুসলিম নারী-পুরুষ সেখানে হাজির হন জুমার নামাজ আদায় করতে। এদের মধ্যে অনেক ছাত্র যারা রিটসুমেইকান এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটি (এপু) এর কাছাকাছি পড়াশোনা করেন এবং শহরের আশেপাশের হোটেলগুলোতে খণ্ডকালীন কাজ করেন। অন্যরা মাছ ধরার নৌকা এবং শিপইয়ার্ডে বিভিন্ন কাজ করেন।


এপুর একজন অধ্যাপক এবং বেপ্পু মুসলিম অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রধান মুহাম্মদ তাহির আব্বাস খান জানান, জাপানে ১১০টিরও বেশি মসজিদ রয়েছে।

মুহাম্মদ তাহির আব্বাস জানান, যখন তিনি ২০০১ সালে স্নাতকের ছাত্র হিসেবে পাকিস্তান থেকে জাপানে যান তখন দেশটিতে মাত্র ২৪টি মসজদি ছিল এবং কিউশুতে একটি মসজিদও ছিল না।

জাপান অতিতে মুসলমানদের তাদের দেশে স্বাগত জানায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা ভিন্ন ধর্মীয় বা সাংস্কৃতিক বোঝাপড়ার প্রতি আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। জাপানের মুসলমানরা বিভিন্ন জাতীয়, জাতিগত, সাংস্কৃতিক এবং জীবনধারার পটভূমি থেকে গেছে।