মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:১০:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •

কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ

কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেল চলাচল আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে। মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। 

অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তবে টিকিট বিক্রি করা হচ্ছে না। উত্তরা উত্তর স্টেশনে টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন বেসরকারি চাকরিজীবী শাহাজাহান সিরাজী। তাঁর অফিস কারওয়ান বাজারে। সেখানেই যাওয়ার জন্য আগারগাঁও পর্যন্ত যাবেন তিনি।  

 তিনি বলেন, ‘সকাল ৯টা ৪০ মিনিটে এসেছি। এসে দেখি যাত্রীরা টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন। অনেকে সাড়ে ৯টার আগে এসেছেন। কিন্তু ৯টা ৩৫ মিনিটের মেট্রো ছেড়ে যায়নি।’


শাহাজাহান সিরাজী জানান, স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি আপাতত বন্ধ রয়েছে। অনেকেই টিকিট ফেরত দিয়ে চলে গেছেন। অনেকে কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। স্টেশনে মাইকিং করে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর আবারও চলবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে।

মেট্রোরেল প্রতি ১০ মিনিট পরপর ছাড়ে। উত্তরা উত্তর স্টেশনে আসা এক যাত্রী বলেন, তিনি সকাল ৯টা ৩৫–এর দিকে স্টেশনে আসেন। তখন থেকেই টিকিট বিক্রি করা হচ্ছে না। ৯টা ৪০ মিনিটে যে ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি যায়নি। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। তিনি বলেন, এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাঁদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে। এরপর মেট্রোরেল চলবে।