বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৯:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন।

টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন।

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতদের মধ্যে সিএনজি চালক সোহরাব হোসেন (৫৫) এবং যাত্রী প্রদীপ পাল (৪০) রয়েছেন। সোহরাব হোসেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাথালিয়া এলাকার বাসিন্দা, আর প্রদীপ পাল সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে।
 

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথে আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
 

স্থানীয়রা সিএনজির চালক ও যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকরা সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, কিন্তু ঢাকা যাওয়ার পথে তিনি মারা যান।
 

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি উদ্ধার করেন। নিহতদের মধ্যে সিএনজি চালকের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রদীপ পালের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছেন।