মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৬:১২:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

৯ বছরের শিশু লালসার শিকার ৫০ বছরের বৃদ্ধর

৯ বছরের শিশু লালসার শিকার ৫০ বছরের বৃদ্ধর

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় ৫০ বছরের এক বৃদ্ধর লালসার শিকার হয়েছে ৯ বছরের এক শিশু। ধর্ষণের শিকার ওই শিশু বাবা-মায়ের চাকরির সুবাদে ৬ বছরের বোনকে নিয়ে বাসায় থাকতো। সে সুযোগে লম্পট জাহাঙ্গীর তার মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ শিশুর মা নাসিমার।

নাসিমা বলেন, আমি এবং আমার স্বামী দুই মেয়েকে নিয়ে বিবাদীর বোনের বাসায় ভাড়া নিয়ে বসবাস করিতেছি।

আমি এবং আমার স্বামী উভয় আমাদের ভাড়া বাসার পাশে অবস্থিত একটি ব্যাগ তৈরির কারখানায় দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করে জীবিকা নির্বাহ করছি। বিবাদী প্রায়ই তার বোনের বাসায় এসে থাকতো এবং সে একজন লম্পট প্রকৃতির লোক। 


গত ১২ জুন সন্ধ্যা ৭টায় আমার দুই মেয়ে ফাহিমা (৯) এবং ফারিহাকে (৬) বাসায় রেখে কাজ করার জন্য কারখানায় চলে যাই। ওইদিন কাজের ফাঁকে আনুমানিক সোয়া ১০টার দিকে আমার বাসায় এসে রুমে প্রবেশ করার সময় দেখতে পাই যে, বিবাদী মো. জাহাঙ্গীর হোসেন আমার বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছে।

আমি বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই যে, আমার মেয়ে ফাহিমা বস্ত্রহীন অবস্থায় রুমের ফ্লোরে পরে কান্নাকাটি করতেছে। তখন আমার ছোট মেয়ে ফারিহাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, বিবাদী মো. জাহাঙ্গীর হোসেন বাড়িওয়ালা পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে আমার বড় মেয়ে ফাহিমাকে জোরপূর্বক ধর্ষণ করে ফ্লোরে ফেলে রাখে। তাৎক্ষণিক আমার স্বামীকে ফোন করে বিষয়টি অবহিত করলে তিনি বাসায় এসে আমার বড় মেয়ে ভিকটিম ফাহিমাকে বিছানার চাদর জড়িয়ে সিএনজিতে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করেন।


ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. আব্দুল্লাহ আল বাকি ঘটনাস্থল বিবাদীর বোনের বাড়ি হওয়ায় তিনি বিভিন্ন লোকজনের মাধ্যমে হুমকি প্রদান করেন বলে অভিযোগ শিশুর মায়ের।

অভিযুক্ত ধর্ষক জাহাঙ্গীর আলমের বাবার নাম ফজলে করিম, সে শুভাঢ্যা উত্তরপাড় নুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নিকটস্থ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।