বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩২:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

হিজরি নববর্ষ কবে, আরব আমিরাত, ওমানসহ কয়েকটি দেশ ছুটি ঘোষণা

হিজরি নববর্ষ কবে, আরব আমিরাত, ওমানসহ কয়েকটি দেশ ছুটি ঘোষণা

বছর ঘুরে শুরু হচ্ছে হিজরি নববর্ষ। আসন্ন ১৪৪৬ হিজরির ১ মহররম ইসলামী নববর্ষ হিসেবে পালিত হবে। প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি। ইসলামী বর্ষপঞ্জির দিবসটি উদযাপনের অংশ হিসেবে সরকারি ছুটি থাকে অনেক মুসলিম দেশে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, ওমানসহ কয়েকটি দেশ ছুটি ঘোষণা করেছে।

 

আগামী রবিবার (৭ জুলাই) মোতাবেক ১ মহররম দেশগুলোর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। হিজরি নববর্ষ উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়। আর হিজরি নববর্ষের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় টানা তিন দিনের ছুটি পাবেন তাঁরা। চাঁদ দেখা সাপেক্ষে হিজরি মাসের হিসাব গণনা শুরু হয়। অবশ্য জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে হিজরি নববর্ষের দিনক্ষণ ঘোষণা দিয়েছে বিভিন্ন মুসলিম দেশ। 


হিজরি সন কী 

মক্কা থেকে মদিনার উদ্দেশে মহানবী মুহাম্মদ (সা.)-এর হিজরতের ঘটনাকে স্মরণীয় রাখতে হিজরি সন চালু হয়। ইসলামের ইতিহাসে ৬২২ খ্রিস্টাব্দে তা ঘটেছিল। মূলত নবীজি (সা.)-এর হিজরত ২৭ সফর থেকে শুরু করে ১২ রবিউল আউয়ালের মধ্যে হয়েছিল।

 

বর্ষ গণনার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় হিজরতের ১৬ বছর পর ১৭তম বছরের ১০ জুমাদাল উলা মাসে। মাস হিসেবে রবিউল আউয়াল কিংবা জুমাদাল উলা কোনোটি থেকে বর্ষ গণনা শুরু হয়নি। সমকালীন আরবে মহররম ছিল প্রথম মাস। পরিস্থিতি বিবেচনায় শৃঙ্খলা রক্ষার্থে তা অপরিবর্তিত রাখা হয়।’ (আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৪/৫১৭)