শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রোহিঙ্গা ক্যাম্পে আরসার দুই কমান্ডারকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ক্যাম্পে আরসার দুই কমান্ডারকে গুলি করে হত্যা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,কক্সবাজার প্রতিনিধি:-


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরসার দুই কমান্ডারকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উখিয়ার ২০ নম্বর রেহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের গনি মিয়ার ছেলে রহমত উল্লাহ (২৫)।

উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল।

রোহিঙ্গাদের বরাতে মোহাম্মদ ইকবাল বলেন, বুধবার ভোরে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৫ ব্লকের মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী সংগঠন আরসা’র কমান্ডার ইমাম হোসেন ও রহমত উল্লাহসহ আরও কয়েকজন অবস্থান করছিল। এক পর্যায়ে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ২০ থেকে ৩০ জন লোক প্রবেশ করে তাদের উপর অতর্কিত গুলি ছুড়তে থাকে। পরে হামলাকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ইমাম হোসেন ও রহমত উল্লাহ ঘটনাস্থলে নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করে।

এপিবিএন এর কর্মকর্তা বলেন,নিহত দুইজন মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা’র কমান্ডার। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ ও চাঁদাবাজি সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।