সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইবরাহিম (আ.)-এর যে ১০টি কাজ সুন্নত

ইবরাহিম (আ.)-এর যে ১০টি কাজ সুন্নত

ইসলামে দেহের পরিচ্ছন্নতায় ১০টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ১০টি কাজ ইবরাহিম (আ.)-এর সুন্নত। তাঁর উপনাম আবুল আম্বিয়া—নবীদের আদি পিতা, আবুল মিল্লাত মুসলমানদের জাতির পিতা। কেননা কয়েকজন ছাড়া সব নবী-রাসুল তাঁর বংশ থেকে এসেছেন এবং তিনি মুসলিম নামটি প্রথম রেখেছেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে সুন্নতে ইবরাহিমি হলো ১০টি। পাঁচটি মাথায় এবং পাঁচটি অবশিষ্ট শরীরে। মাথার পাঁচটি হলো : ১. গোঁফ খাটো করা, ২. কুলি করা, ৩. নাক পরিষ্কার করা, ৪. মিসওয়াক করা, ৫. মাথার চুল দুই ভাগ করে আঁচড়ানো।


শরীরের পাঁচটি হলো : ১. নখ কাটা, ২. নাভির নিচের পশম মুণ্ডানো, ৩. খতনা করা, ৪. বগলের পশম উপড়ে ফেলা, ৫. মলদ্বার ও মূত্রদ্বার পানি দ্বারা ধৌত করা। (তাফসিরে কুরতুবি : ১/৭৪)


আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘স্বভাবগত কাজ হলো ১০টি। গোঁফ খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, হাত ও পায়ের আঙুলের গিরাগুলো ধৌত করা, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের চুল মুণ্ডানো, ইসতেনজা করা, কুলি করা। (মিশকাত, পৃষ্ঠা ৪৪)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, দ্বিনের স্বভাবগত কাজ হলো পাঁচটি : ১. খতনা করা, ২. নাভির নিচের পশম মুণ্ডানো, ৩. গোঁফ খাটো করা, ৪. নখ কাটা, ৫. বগলের পশম উপড়ে ফেলা। (মুসলিম, হাদিস : ২৫৭)