শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বন্যাক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা: কসবায় সার বিতরণ

বন্যাক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা: কসবায় সার বিতরণ

ঢাকা প্রেস
আখাউড়া প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জীবনযাত্রা স্বাভাবিক করার লক্ষ্যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্ত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়।

 

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬ হাজার কৃষক-কৃষাণী এই সহায়তার আওতায় এসেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বায়েক ইউনিয়নের ৪ হাজার এবং অন্যান্য ইউনিয়নের ২ হাজার কৃষক-কৃষাণী রয়েছেন। প্রতি কৃষককে ১০ কেজি ডিএফপি, ১০ কেজি এমওপি সার এবং রোপণ খরচ বাবদ নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
 

এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম অনুষ্ঠানটি পরিচালনা করেন। অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, কসবা প্রেসক্লাবের সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান উল্লেখযোগ্য।
 

এই উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। তারা যাতে দ্রুত তাদের ক্ষতি পূরণ করে কৃষিকাজে ফিরে যেতে পারে, সেই লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।