বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল

বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-
 

নাটোরের মাধনগরে বগি ফেলে ট্রেনের ইঞ্জিন চলে যাওয়ার একটি ঘটনা ঘটে।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মাধনগর স্টেশনে এই ঘটনা ঘটে। পরে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি পেছনে নিয়ে এসে ফেলে যাওয়া বগিগুলো সংযুক্ত করেন, এবং এক ঘণ্টা পর ট্রেনটি আবার স্টেশন ছেড়ে যায়।
 

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখি আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে দুইটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
 

এরপর ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছু সময় পর চালক বুঝতে পারেন যে তিনি দুটি বগি ফেলে এসেছেন। তখন তিনি ট্রেনটি পুনরায় পেছনে নিয়ে এসে বগিগুলো সংযুক্ত করে এক ঘণ্টা পর আবার যাত্রা শুরু করেন।
 

স্টেশন মাস্টার উজ্জ্বল আরও জানান, এই ঘটনায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।