শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৯:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কিশোরের মৃত্যু

ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কিশোরের মৃত্যু

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-


 

ফেনীর ছাগলনাইয়ায় শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুই কিশোর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে সড়ক পারাপার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়। ফলে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা খায়। এতে দুজনেই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সিয়াম মারা যায়।
 

নিহত সিয়াম ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ফেনী সদর উপজেলার সাতসতি এলাকার বাসিন্দা।
 

এই ঘটনায় নিহত কিশোরের আত্মার শান্তি কামনা করছি এবং আহত কিশোরের দ্রুত সুস্থতা কামনা করছি।