শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:০২:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টেকনাফের গহীন পাহাড় থেকে গলায় ফাঁস লাগানো ব্যক্তির মরদেহ উদ্ধার! 

টেকনাফের গহীন পাহাড় থেকে গলায় ফাঁস লাগানো ব্যক্তির মরদেহ উদ্ধার! 

ঢাকা প্রেস

মঈনুদ্দীন শাহীন, ষ্টাফ রিপোর্টার:-

 

জেল থেকে জামিনে মুক্ত হয়ে ফিরেই লাশ হলেন কক্সবাজার টেকনাফের রফিক (৩০)। (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকার গহীন পাহাড় থেকে রফিকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রফিক টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নুরুল ইসলামের ছেলে। 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মো. রফিকের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। যার মধ্যে একটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন। গত (১০ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। প্রাথমিক ধারণায় দাম্পত্য কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ।

 

মৃতের স্বজন ও স্থানীয়দের মারফত জানা যায়, বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকার পাহাড়ে এক ব্যক্তিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। স্বজনরা আরো জানান, রফিক মাদক মামলায় জেল থেকে সম্প্রতি জামিনে বের হন। তার সঙ্গে স্ত্রীর পারিবারিক দাম্পত্য কলহ চলছিল।

 

টেকনাফ থানার ওসি আরো জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  তারপরও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পুলিশ।