মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৬:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা!

১৫৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা!

আজ, ২১ মার্চ, বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) তাদের সপ্তাহিক বৈঠকে বসে। বৈঠকে ১৫৩ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।ধাপে ধাপে ৫টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ইসি সভাপতি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে।

 

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে। প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, ১৮ মে হবে তৃতীয় ধাপের ভোট এবং সর্বশেষ ২৫ মে হবে চতুর্থ ধাপের ভোট।

 

সারাদেশে সর্বমোট উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।