নিহারি পছন্দ করেন অনেকেই। রুটি, নান বা পরোটার সঙ্গে সকালের নাশতায় অথবা রাতে খাওয়া হয় সাধারনত। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন
নিহারি
উপকরণঃ গরু অথবা খাসির পায়ের নিচের অংশ ২ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, আস্ত রসুনের কোয়া আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ৫-৬টি, তেজপাতা ২-৩টি, ছোট এলাচি ৪-৫টি, বড় এলাচি ২টি, স্টার মসলা ২টি, লবঙ্গ ৪-৫টি, দারুচিনি ২-৩ টুকরা, শুকনা মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, গোলমরিচগুঁড়া ২০টি, পাউরুটি ২ টুকরা, পোস্তবাটা ১ টেবিল চামচ, বাদামবাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ।
বাগারের উপকরঃ তেল সিকি কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ৪-৫টি, আদাকুচি ১ চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ।








