বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৯:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিওএ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত

সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিওএ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত

ঢাকা প্রেস,আরিফুজ্জামান (সাগর):-


ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৪ (শুক্রবার): আজ ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার জলসিড়ি আবাসন প্রকল্পে 'বিওএ ম্যারাথন ২০২৪' আয়োজিত হয়।

 

সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিওএ ম্যারাথন ২০২৪ অনুষ্ঠিত


উক্ত ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের ম্যারাথনের আয়োজন জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলবে। অনুষ্ঠিত ম্যারাথনে সর্বমোট ৫১১৬ জন ম্যারাথনার ৩ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বিওএ এর কর্মকর্তাগণ; চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।