বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ঢাকা প্রেস,খুলনা প্রতিনিধি:-

 

খুলনার হাজী মুহাসীন রোডে মো. সোহেল নামে এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
 

নিহত সোহেল পেশায় একজন রংমিস্ত্রী ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আমুলিয়া রাজাপুর এলাকায়, তিনি খালেক কারিগরের ছেলে।
 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সোহেল ৪৩ হাজী মুহাসীন রোডের মেসার্স এম. হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানে বসেছিলেন। হঠাৎ দুর্বৃত্তদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সোহেল দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার পেটের বামপাশে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

খুলনা সদর থানার ওসি মো. মুনীর উল গিয়াস জানান, বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা সোহেল রাত ৮টার দিকে আরজান আলী লেনের মাথায় এলে পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।