শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৬:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চরের জমিজমা কেন্দ্র করে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার 

চরের জমিজমা কেন্দ্র করে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জে চরের জমিজমাকে কেন্দ্র করে মারামারি ও এতদসংক্রান্তে  হত্যা মামলার মুল আসামী সুলতান (২৫) ও শফিকুল(৩২) কে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে কুড়িগ্রামের নামাজের চর তদন্তকেন্দ্রের এসআই শামীম মন্ডলের নেতৃত্বে একটি  চৌকস পুলিশ টিম  গ্রেফতার করেছে। 

 

এজাহারনামীয় মুল আসামী শফিকুল  ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। 

 

গতজুন মাসে উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের চরে জমিজমা সংক্রান্তে মারামারি ও মৃত্যুর ঘটনায় নিহত মৃত মক্তব আলী (৫০) এর ছেলে মোখলেসুর রহমান বাদী হয়ে  উলিপুর থানায় একটি হত্যা  মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ১৮, তারিখ ১০/৬/২৪, ধারা -১৪৩,৪৪৭, ৩২৩, ৩০২, ৩৪ পেনাল কোড।

 

দীর্ঘদিন ধরে তদন্ত ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় নামজের চর তদন্ত কেন্দ্রের পুলিশ। 

 

নাগরিকসেবায় পুলিশিং কার্যক্রমকে দোরগোড়ায় পৌছে দিতে নিবেদিত জেলা পুলিশ কুড়িগ্রাম।