বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সংস্কার কমিশন: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়

সংস্কার কমিশন: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়

ঢাকা প্রেস নিউজ
 

নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জানিয়েছেন, তারা নির্বাচন পদ্ধতির সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের পূর্বেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চান।
 

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
 

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন ধাপে ধাপে নয়, একদিনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায়। এর মাধ্যমে নির্বাচন ব্যয় কমানোর পাশাপাশি সময়ও সাশ্রয় হবে। সংস্কারের ফলে নির্বাচনে জনবলও কম লাগবে।
 

তিনি আরও জানান, গত স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ২৩ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। তবে, যদি স্থানীয় সরকার নির্বাচন সংসদীয় পদ্ধতিতে হয়, তবে ৬০০ কোটি টাকার মধ্যে খরচ হবে এবং সময়ও কম লাগবে।
 

এদিকে, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার তারা প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করেছে। আগামী ২৪ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইনে সংলাপ করার কথা রয়েছে কমিশনের।