বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৩:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

নতুন সভাপতি ভারতের মুসলিম সংস্থার

নতুন সভাপতি ভারতের মুসলিম সংস্থার

ভারতের প্রাচীনতম ইসলামী সংস্থা ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি। বোর্ডের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী (৩-৪ জুন) বৈঠকে তিনি সভাপতি নির্বাচিত হন। মধ্যপ্রদেশের আম্বেদকর নগরে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি বোর্ডের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ১৩ এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা রাবে হাসান নদভি ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বোর্ডের সভাপতির পদটি শূন্য হয়। এ ছাড়া বৈঠকে মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদিকে সাধারণ সম্পাদক, সাইয়েদ শাহ খসরু হুসাইনি গুলবারগা ও সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনিকে সহ-সভাপতি পদে এবং মাওলানা সাইয়েদ বিলাল হাসানি নদভি, মাওলানা আহমাদ ওয়ালি ফয়সাল রাহমানি ও মাওলানা ইয়াসিন আলী উসমানি সদস্য মনোনীত হন। নতুন দুই সহ-সভাপতিকে শূন্য পদের বিপরীতেই নির্বাচিত করা হয়েছে।


বৈঠকের দ্বিতীয় নতুন সভাপতির সভাপতিত্বে ‘দ্য ইউনিফর্ম সিভিল কোড’-সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি ড. এম কিউ আর ইলিয়াসকে বোর্ডের মুখপাত্র হিসেবে এবং জেবি কামাল ফারুকিকে সহকারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেন।


উল্লেখ্য, মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি ৫ নভেম্বর ১৯৫৬ বিহারের দারভাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি জামিয়া রাহমানি মুঙ্গের এবং দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছেন।

পেশায় তিনি একজন লেখক ও ধর্মতাত্ত্বিক। ইসলামী আইন গবেষণার ওপর তাঁর একাধিক গ্রন্থ রয়েছে। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।