বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •

মেঘনায় ১০টি বাল্কহেড, একটি ড্রেজার এবং ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মেঘনায় ১০টি বাল্কহেড, একটি ড্রেজার এবং ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড।

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০টি বাল্কহেড, একটি ড্রেজার এবং ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
 

তিনি জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধীনস্থ চাঁদপুর স্টেশনের একটি বিশেষ দল মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও ১০টি বাল্কহেড জব্দ করা হয় এবং ৩৮ জনকে আটক করা হয়।
 

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের চাঁদপুর সদর থানা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এই অভিযানে কোস্টগার্ডকে সহযোগিতা করে নৌ-পুলিশ।